54th সমাবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়

রেজিস্ট্রেশন শুরু হতে বাকি

--দিন
--ঘণ্টা
--মিনিট
--সেকেন্ড

২৬ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার, সকাল ১১:০০টা

সমাবর্তনে উপস্থিত থাকবেন

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সভাপতি

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • তারেক রহমান, এমপি

    সম্মানিত অতিথি

    তারেক রহমান, এমপি

    মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

  • অধ্যাপক ড. আতসুশি সুনামি

    সমাবর্তন বক্তা

    অধ্যাপক ড. আতসুশি সুনামি

    প্রেসিডেন্ট, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ), জাপান

কীভাবে আবেদন করবেন

আবেদন নির্দেশিকা

চার ধাপে সমাবর্তনে

  1. ১
    আবেদন দাখিল

    লগ ইন করে "Apply for Convocation" পূরণ করে ৩০ নভেম্বরের মধ্যে সাবমিট করুন।

  2. ২
    যাচাই ও ক্লিয়ারেন্স

    হল, হিসাব দপ্তর ও কলেজ / ইনস্টিটিউট যাচাই করবে; আপনাকে কিছু করতে হবে না।

  3. ৩
    ফি পরিশোধ

    ফি ও বকেয়া (যদি থাকে) ২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে দিন।

  4. ৪
    ফরম ও কাগজপত্র

    প্রযোজ্য হলে সনদ উত্তোলনের ফরম জমা দিন; ফরম ও রসিদ সংরক্ষণ করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজেয় বাংলা ভাস্কর্য

গুরুত্বপূর্ণ তারিখ

সমাবর্তন সময়সূচি

  1. অনলাইন রেজিস্ট্রেশন ১ – ৩০ নভেম্বর ২০২৬

    এই সময়ের মধ্যে অনলাইনে সমাবর্তনের আবেদন করুন এবং অন্তত ক্লিয়ারেন্সের জন্য জমা দিন। এই সময়ের পর কেউ আর কোনো আবেদন জমা দিতে পারবেন না।

  2. পেমেন্টের শেষ তারিখ ২ ডিসেম্বরের মধ্যে

    ক্লিয়ারেন্সের পর সমাবর্তন ফি পরিশোধ সম্পন্ন করুন। এই তারিখের পর অপরিশোধিত সকল আবেদন বাতিল করা হবে।

  3. গাউন ও কিট বিতরণ পরে জানানো হবে

    নির্ধারিত কাউন্টার থেকে আপনার গাউন, টুপি ও প্রবেশপত্র সংগ্রহ করুন।

  4. মহড়া পরে জানানো হবে

    সকল গ্র্যাজুয়েটকে মহড়ায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

  5. সমাবর্তন অনুষ্ঠান ২৬ জানুয়ারি ২০২৭, সকাল ১১টা

    মাননীয় চ্যান্সেলরের উপস্থিতিতে ডিগ্রি প্রদান।

সর্বশেষ খবর

নোটিশ

  • ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন ১–৩০ নভেম্বর ২০২৬; পেমেন্ট ২ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে।
  • সমাবর্তন রেজিস্ট্রেশন পোর্টাল প্রস্তুত করা হচ্ছে
  • গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন ও রোল নম্বর প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে

প্রশ্ন

সাধারণ জিজ্ঞাসা

কারা অংশ নিতে পারবেন?

২০ নভেম্বর ২০২২ তারিখ হতে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত যে সকল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে/হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, এর অনুষদ, ইনস্টিটিউট বা অধিভুক্ত কলেজ থেকে ডিগ্রি (স্নাতক, স্নাতকোত্তর, এম.ফিল. বা পিএইচ.ডি.) সম্পন্নকারী সেই সকল গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তগণ ৫৪তম সমাবর্তন-২০২৭ এ অংশগ্রহণ করতে পারবেন। আবেদন ০১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হবে। এছাড়া ১৪ অক্টোবর ২০২২ তারিখ থেকে ১৮ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রকাশিত যেসব ফলাফল ৫৩তম সমাবর্তন ২০২২-এ অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেগুলো ৫৪তম সমাবর্তন ২০২৭-এ অন্তর্ভুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটগণ সমাবর্তনে অংশ নিতে পারবেন।

কীভাবে রেজিস্ট্রেশন করব?

১ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ৮:০০টা থেকে ৩০ নভেম্বর ২০২৬, সোমবার রাত ১১:৫৯টার মধ্যে convocation.du.ac.bd-তে অনলাইনে চারটি ধাপে আবেদন করতে হবে:

১. অনলাইনে আবেদন দাখিল: লগ ইন করে ড্যাশবোর্ডের "Apply for Convocation"-এ ক্লিক করুন, প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করুন। eco.du.ac.bd-এর অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করা যাবে; অ্যাকাউন্ট না থাকলে এই সাইটে সাইন আপ করুন। সাবমিটের আগে তথ্য সংরক্ষণ ও সংশোধন করা যাবে, সাবমিটের পর আর নয়। শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯টা।

২. যাচাই-বাছাই, অনুমোদন ও ক্লিয়ারেন্স: আপনার হল, হিসাব দপ্তর এবং অধিভুক্ত কলেজ / ইনস্টিটিউট আবেদন যাচাই করে অনুমোদন ও ক্লিয়ারেন্স দেবে এবং বকেয়া থাকলে উল্লেখ করবে। এ ধাপে আপনাকে কিছু করতে হবে না; সম্পন্ন হলে ইমেইল / এসএমএসে জানানো হবে। এতে ২৪–৪৮ ঘণ্টা লাগতে পারে, তবে ১ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবারের মধ্যে সম্পন্ন করা হবে।

৩. অনলাইনে ফি পরিশোধ: সমাবর্তন ফি ও বকেয়া (যদি থাকে) একসাথে অনলাইনে পরিশোধ করুন। শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬, বুধবার রাত ১১:৫৯টা; এর মধ্যে পরিশোধ না হলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

৪. ফরম জমা ও কাগজপত্র সংরক্ষণ: এম.ফিল., পিএইচ.ডি. ও ডিবিএ ডিগ্রিধারীরা সনদ উত্তোলনের আবেদন ফরম ডাউনলোড করে স্বাক্ষরসহ ৩ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪:০০টার মধ্যে নিজ বিভাগ / ইনস্টিটিউটে জমা দেবেন। যাঁরা আগেই মূল সনদ তুলেছেন, তাঁরা আবেদন ফরমের ২ কপি প্রিন্ট করে মূল সনদসহ একই সময়ের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের ৩০৮ নম্বর কক্ষে জমা দেবেন; অন্য কাউকে ফরম জমা দিতে হবে না। সবাই আবেদন ফরম, পোশাক ও গিফট গ্রহণের ফরম এবং ফি জমার রসিদ ডাউনলোড করে সমাবর্তন শেষ না হওয়া পর্যন্ত সংরক্ষণ করবেন।

একাধিক ডিগ্রির জন্য কি রেজিস্ট্রেশন করা যাবে?

হ্যাঁ। একাধিক যোগ্য ডিগ্রি থাকলে প্রতিটি ডিগ্রির জন্য আবেদন করা যাবে; প্রতিটির জন্য আলাদা ফি প্রযোজ্য। গাউন ও সমাবর্তনের আমন্ত্রণপত্র শুধুমাত্র প্রথম যে ডিগ্রিতে আবেদন করবেন তার জন্য পাওয়া যাবে।

অতিথিরা কি অনুষ্ঠানে আসতে পারবেন?

না। আমন্ত্রিত অতিথি এবং সমাবর্তন আয়োজনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কোনো অতিথি অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। তাই গ্র্যাজুয়েটদের পরিবার-পরিজন বা বন্ধুবান্ধব সঙ্গে না আনার জন্য অনুরোধ করা হচ্ছে।

মূল সনদ কবে পাব?

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠানের পর মূল সনদ বিতরণ করা হবে।

ECO অ্যাকাউন্ট দিয়েই লগ ইন

এই সাইটে আলাদা কোনো অ্যাকাউন্ট লাগে না। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের eco.du.ac.bd-এর অ্যাকাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড দিয়েই লগ ইন করুন।

ECO অ্যাকাউন্ট না থাকলে এখানে রেজিস্ট্রেশন করুন: আপনার রেকর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সিস্টেমে মিলিয়ে অ্যাকাউন্টটি eco.du.ac.bd-তেই খোলা হবে, যা দুই জায়গাতেই কাজ করবে।

ECO অ্যাকাউন্ট আছেলগ ইন ECO অ্যাকাউন্ট নেইরেজিস্ট্রেশন করুন